
সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চ মাসে বরাদ্দকৃত চাল উত্তোলন করা হলেও তা বিতরণ না করে বিক্রির অভিযোগ ওঠে। পরে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। বিধিমালা অনুযায়ী আত্মসাৎকৃত মালামালের দ্বিগুণ মূল্য আদায় করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সুকাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কার্ডধারী নারীকে ৩,৪২৫ টাকা করে দেওয়া হয়। মোট বিতরণ করা হয় ৮ লাখ ৪৫ হাজার ৯৭৫ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুনসহ সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছিল, পরে বিষয়টি বুঝতে পেরে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।